ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনার তৈরি রাস্তা, হাঁটা যাবে ২৪ ক্যারেটের পাতের ওপর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কল্পকাহিনির সোনার শহর ‘এল ডোরাডো’র ধারণাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে দুবাই। শহরটির ঐতিহ্যবাহী ডেরা স্বর্ণবাজার এলাকায় তৈরি হচ্ছে সোনার রাস্তা। ২৪ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো এই পথে হাঁটার সুযোগ পাবেন পর্যটকেরা। চলতি বছরের শেষ নাগাদ রাস্তাটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দুবাইয়ের আল-রাস এলাকায় অবস্থিত ডেরা গোল্ড সুক বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণবাজার। প্রায় ৪০০টি স্বর্ণের দোকান নিয়ে গড়ে ওঠা এই বাজারে ১৮ থেকে ২৪ ক্যারেটের সোনা, রুপা, প্ল্যাটিনাম ও হীরার গয়না পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী ও পর্যটকেরা এই বাজারে আসেন।

এবার সেই বাজারের আকর্ষণ বাড়াতে উদ্যোগ নিয়েছে ‘দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট’। তাদের পরিকল্পনা অনুযায়ী, বাজার এলাকার একটি রাস্তা ২৪ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো হবে। ফলে দর্শনার্থীরা সোনার ওপর দিয়েই হাঁটার অভিজ্ঞতা পাবেন।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের শীর্ষ কর্মকর্তা রশিদ আল হারমুদি জানিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে এই সোনার পথ। প্রতিদিন রাস্তার দুই পাশে থাকবে স্বর্ণালংকারের প্রদর্শনী। এর মাধ্যমে দর্শনার্থীরা একই সঙ্গে সোনার রাস্তা দেখার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের গয়না কেনার সুযোগ পাবেন।

উদ্যোক্তাদের প্রত্যাশা, নতুন এই আকর্ষণ ডেরাকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের আরও গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেখানে যুক্ত হয়েছে। পর্যটকদের জন্য নামী ব্র্যান্ডের সোনা ও হীরার গয়না প্রদর্শনের পাশাপাশি কেনাকাটায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।

দুবাইয়ে তুলনামূলক কম দামে সোনা কেনার সুযোগ আগে থেকেই ক্রেতাদের আকৃষ্ট করে। এবার সোনার রাস্তা ও বিশেষ প্রদর্শনীর মাধ্যমে সেই আকর্ষণকে আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ডেরা স্বর্ণবাজার শুধু কেনাকাটার কেন্দ্র নয়, পর্যটকদের জন্যও হয়ে উঠতে পারে বিশেষ দর্শনীয় স্থান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনার তৈরি রাস্তা, হাঁটা যাবে ২৪ ক্যারেটের পাতের ওপর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬