ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ করবেন যেভাবে, আবেদন ১ নভেম্বর থেকে তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা, আসামি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত ভারত থেকে আমদানি করা চালে ক্যানসার সৃষ্টিকারী আফলাটক্সিন সোনার তৈরি রাস্তা, হাঁটা যাবে ২৪ ক্যারেটের পাতের ওপর আজ বেলা ১১টায় এইচএসসির ফল, অনলাইন-এসএমএসে জানবেন যেভাবে দীর্ঘদিনের টিনের চালাঘর পেরিয়ে কুড়িগ্রামে নির্মিত হচ্ছে আধুনিক ভাওয়াইয়া পরিষদ ভবন পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক আটক, রাজস্ব ফাঁকির সন্দেহ

তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা, আসামি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা দেখা দেওয়ায় তাঁরা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল মেরামতের পর একসঙ্গে খাবার খেয়ে দুজন আলাদা হয়ে যান।

তবে এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার তাঁকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের দেওয়া এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার রাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের আগেই নৌ পুলিশ তদন্ত শুরু করেছিল। পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত চালাচ্ছিল। এখন হত্যা মামলার পর ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্তের পরবর্তী কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা, আসামি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা

সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬