ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাছের ঘেরের পাশে স্বামী-স্ত্রীর মরদেহ, পুলিশের ধারণা হত্যা ডেঙ্গুতে পেঁপে পাতার রস: প্লেটলেট বাড়ে, নাকি নিছক প্রচলিত ধারণা? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একসঙ্গে? কিডনি সুরক্ষায় খাদ্যতালিকায় রাখবেন যা ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, তবু জেলেনস্কির দুশ্চিন্তা কেন? সঞ্জয় দত্তের পাশে কোন ভূমিকায় দেখা যাবে ভাইজানকে? বারান্দার ছোট টবেই ফলবে ফুলকপি, মেনে চলুন এই নিয়মগুলো অনলাইন ও ফুটপাতের ভিড়ে কোণঠাসা অভিজাত মল গণরায় উপেক্ষা করলে জনগণই লালকার্ড দেখাবে: গোলাম পরোয়ার এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসছে ডিসেম্বরে! বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

এইচএসসির ফলে বোর্ডভেদে পাসের হার কত, এগিয়ে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে প্রকাশিত ফলাফলে সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। বোর্ডভিত্তিক ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

বোর্ডভিত্তিক পাসের হার

শিক্ষা বোর্ডপাসের হার
ঢাকা৬১.৮০%
চট্টগ্রাম৫২.০৭%
যশোর৪৪.৯২%
বরিশাল৪৪.৮৪%
সিলেট৫০.৯০%
কুমিল্লা৪৮.০৪%
ময়মনসিংহ৫১.৪৪%
দিনাজপুর৪৫.৯৮%
রাজশাহী৪৫.০৬%
মাদ্রাসা৬১.০৭%

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশ নেওয়ার কথা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জনের।

গত ২ জুলাই সারাদেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসির ফলে বোর্ডভেদে পাসের হার কত, এগিয়ে ঢাকা

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬