ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোটের আগে ২০৩ এমপির জন্য ৫১ কোটি টাকা, বরাদ্দ নিয়ে প্রশ্ন দুর্নীতি ও দুঃশাসনে সামাজিক উন্নয়ন বঞ্চিত ছিল: পানি সম্পদমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল উদ্ধার দুর্গাপূজায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তায় ২১০০ পুলিশ পূজায় সরকারি দপ্তর বন্ধ, চালু পোশাক কারখানা জ্বালানি তেলের বাড়তি দামে চাপে চালের বাজার, কেজিতে বেড়েছে ৩ টাকা পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা

দুর্নীতি ও দুঃশাসনে সামাজিক উন্নয়ন বঞ্চিত ছিল: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত ১৭ বছরে মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ওই সময়ে দুর্নীতি ও দুঃশাসনের কারণে সামাজিক উন্নয়ন ব্যাহত হয়েছে। অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে লক্ষ্মীপুর জেলাও।

মন্ত্রী বলেন, সামাজিক সংগঠনের কার্যক্রমের মাধ্যমে অনেক সময় শুধু একজন ব্যক্তি নয়, উপকৃত হয় একটি পুরো পরিবার। এখন সমাজ ও দেশের উন্নয়নে কাজ করার সময় এসেছে। এ জন্য সবাইকে সরকারের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

পরিষদের জেলা শাখার সভাপতি মাস্টার সাইফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, অধ্যাপক জেড এম ফারুকী, অধ্যাপক জাকির হোসেন, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পরিষদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ও জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী।

সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি দরিদ্র ও মেধাবী ২৫ শিক্ষার্থীর হাতে ২ হাজার টাকা করে বৃত্তির অর্থ তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতি ও দুঃশাসনে সামাজিক উন্নয়ন বঞ্চিত ছিল: পানি সম্পদমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬