ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্ধরা গ্রুপের উপহারে নতুন জীবনের স্বপ্ন দেখছেন ১০০ নারী আইসিসিবিতে তিন প্রদর্শনী ঘিরে ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার, ৩৪ জেলে আটক কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ছয় পর্যটকের মৃত্যু হোটেলকক্ষে ১৯ ইয়াবা, গ্রেপ্তার দুই পুলিশ কারাগারে ইংরেজি-গণিত পড়ান বিষয়বহির্ভূত শিক্ষক, প্রশিক্ষণ নেই ৪০ শতাংশের রাশিয়ায় নিয়ে যুদ্ধে ‘টোপ’ বাংলাদেশিরা, প্রাণ গেছে ২০ জনের দেবীর আরাধনায় মুখর মণ্ডপ, আজ মহাসপ্তমীর পূজা মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব আলামত পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬