ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ছয় পর্যটকের মৃত্যু হোটেলকক্ষে ১৯ ইয়াবা, গ্রেপ্তার দুই পুলিশ কারাগারে ইংরেজি-গণিত পড়ান বিষয়বহির্ভূত শিক্ষক, প্রশিক্ষণ নেই ৪০ শতাংশের রাশিয়ায় নিয়ে যুদ্ধে ‘টোপ’ বাংলাদেশিরা, প্রাণ গেছে ২০ জনের দেবীর আরাধনায় মুখর মণ্ডপ, আজ মহাসপ্তমীর পূজা মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন

হোটেলকক্ষে ১৯ ইয়াবা, গ্রেপ্তার দুই পুলিশ কারাগারে

রংপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে ১৯টি ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম। শুক্রবার তাঁদের রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুরের একটি দল স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। কক্ষটি থেকে ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপারও জব্দ করা হয়।

অভিযান শেষে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাঁদের মধ্যে ওমর আলী এর আগেও চাকরিরত অবস্থায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোটেলকক্ষে ১৯ ইয়াবা, গ্রেপ্তার দুই পুলিশ কারাগারে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬