ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার, ৩৪ জেলে আটক কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ছয় পর্যটকের মৃত্যু হোটেলকক্ষে ১৯ ইয়াবা, গ্রেপ্তার দুই পুলিশ কারাগারে ইংরেজি-গণিত পড়ান বিষয়বহির্ভূত শিক্ষক, প্রশিক্ষণ নেই ৪০ শতাংশের রাশিয়ায় নিয়ে যুদ্ধে ‘টোপ’ বাংলাদেশিরা, প্রাণ গেছে ২০ জনের দেবীর আরাধনায় মুখর মণ্ডপ, আজ মহাসপ্তমীর পূজা মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ছয় পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টার দিকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় উদ্ধার কার্যক্রম।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ছয় পর্যটকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬