ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা

সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে পূজা-অর্চনা শুরুর আগেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। মোতায়েন করা বিজিবি সদস্যরা দিন-রাত পূজামণ্ডপ পাহারা দেওয়ার পাশাপাশি আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা দুর্গা মন্দির পরিদর্শন শেষে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সীমান্তবর্তী প্রতিটি পূজামণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬