ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষকদের অবদানের স্বীকৃতিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক আঁচল রায় ইসিবি চত্বরে হামলার ঘটনায় চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে প্রশ্ন নাহিদ ইসলামের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে এমপির নাম, প্রমাণ মিললে ব্যবস্থা: আমিনুল হক তত্ত্বাবধায়ক সরকারসহ তিন বিষয়ে গণভোট চায় বিএনপি দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি খাল দখল: প্রবেশমুখে মাদ্রাসা, মুক্তিযোদ্ধা ভবন, বাজার ও শপিং কমপ্লেক্স এআই দিয়ে নারী সেনার পরিচয়ে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটনে এআই ব্যবহারের ওপর গুরুত্ব তিন দিনে রাজধানীর চার স্থানে দখলচেষ্টা, অস্ত্র-ভাঙচুরে বাড়ছে উদ্বেগ

টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটনে এআই ব্যবহারের ওপর গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ এবং জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। বর্তমান সময়ে পর্যটন শিল্পের বিকাশ শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং এআইভিত্তিক প্রযুক্তির মাধ্যমে দেশীয় পর্যটনকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব।

বক্তারা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প, মধুপুরের আনারস, জাতীয় উদ্যানসহ বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানকে পর্যটকদের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। এসব পর্যটন স্পটের প্রচার, তথ্য সরবরাহ ও পর্যটকসেবা আধুনিকায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটনে এআই ব্যবহারের ওপর গুরুত্ব

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬