ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিও ব্যাগের আড়ালে অতিরিক্ত বালু উত্তোলন-বিক্রি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে লক্ষ্মীপুরে ৪ মাসে গ্রাম আদালতে ১ হাজার ১৪৭ মামলা নিষ্পত্তি পাবনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় জব্দ, আটক ৭ বস্তা বেলার মামলায় আটকে কক্সবাজারের ১২৮ কোটি টাকার সড়ক রামগতিতে বিএনপি-জেএসডিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ ধরা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো মেচেতা ও মুখের দাগছোপ কমাতে যেসব থেরাপি করা হয়

লক্ষ্মীপুরে ৪ মাসে গ্রাম আদালতে ১ হাজার ১৪৭ মামলা নিষ্পত্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলায় চার মাসে গ্রাম আদালতে ১ হাজার ৮০২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, যা মোট মামলার ৬৪ শতাংশ। এ সময়ে ভুক্তভোগীদের জন্য ৩ কোটি ২৮ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে। মামলা দায়েরের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ছিল ৪১ শতাংশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। মে থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত গ্রাম আদালতের কার্যক্রমের এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খীসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুল হক।

সভাটি পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার আবেদ উল্যা। এতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম ও জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার বক্তব্য দেন।

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে মানুষের মধ্যে যত বেশি প্রচার-প্রচারণা হবে, ততই জনসচেতনতা বাড়বে এবং এর কার্যক্রম আরও কার্যকর হবে।

তিনি বলেন, গ্রামের ছোটখাটো বিরোধ নিয়ে জেলা পর্যায়ে মামলা করতে গেলে মানুষের সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। এসব বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হলে খরচ কমার পাশাপাশি দ্রুত সমাধান পাওয়া সম্ভব।

জেলা প্রশাসক আরও বলেন, গ্রাম আদালতে সাধারণত তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। তাই গ্রামের মানুষ ছোটখাটো বিরোধের ক্ষেত্রে গ্রাম আদালতের সহযোগিতা নিতে পারেন।

তিনি জানান, গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অনেক ইউনিয়নে সরকারি অর্থায়নে গ্রাম আদালতের এজলাসও স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে ৪ মাসে গ্রাম আদালতে ১ হাজার ১৪৭ মামলা নিষ্পত্তি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬