ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে বিএনপি-জেএসডিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রামগতির একটি রেস্তোরাঁয় গণসংযোগ মাস উপলক্ষে আয়োজিত দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে ২ নম্বর চরবাদাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেরাহ মোল্লা, চরবাদাম ইউনিয়নের মোল্লা বাড়ির আব্দুর জাহের মোল্লা ও মুরাদ মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য ও রামগতি উপজেলা সাবেক আমির অধ্যাপক মিজানুর রহমান, জেলা জামায়াতের শূরা সদস্য ও কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির এবং জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ২ নম্বর চরবাদাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ আব্দুল খালেক।

সভায় বক্তারা বলেন, মানুষের কাছে ইসলামের আদর্শ ও জামায়াতে ইসলামীর নীতি তুলে ধরতে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন যোগদানকারীদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামগতিতে বিএনপি-জেএসডিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬