ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ বিশ্ববিদ্যালয়ের সনদে চাকরি, ২৩ শিক্ষককে দুদকের তলব খালের পাড়ে হাঁটার পথ, সবুজায়ন ও সৌন্দর্যায়ন—নতুন রূপে ঢাকা ট্রাম্পের হুমকির পাল্টা ইরানের, ‘হামলা হলে আরও বড় যুদ্ধ’ নারীদের নিরাপদ যাতায়াতে বাড়ছে পিংক বাস সেবা যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৬২ মোটরসাইকেল আটক; ইয়াবাসহ গ্রেপ্তার ৫ এগ্রো ট্যুরিজমের নামে চরম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ফাঁদ কৃষকদের অবদানের স্বীকৃতিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক আঁচল রায় ইসিবি চত্বরে হামলার ঘটনায় চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে প্রশ্ন নাহিদ ইসলামের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে এমপির নাম, প্রমাণ মিললে ব্যবস্থা: আমিনুল হক

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন বিষয়ে গণভোট চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবিধানের গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিধানও রয়েছে। ভবিষ্যতে কোনো সংসদ যেন এসব বিধান পরিবর্তন করতে না পারে, সে লক্ষ্যেই গণভোটের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। তারা সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল সংশোধন নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। এসব মতামত পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান কমিটির সভাপতি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রয়েছে। বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানসহ আরও দুটি অনুচ্ছেদকে গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এর উদ্দেশ্য হলো—ভবিষ্যতে কোনো সরকার বা সংসদ যেন জনগণের অনুমোদন ছাড়া এসব মৌলিক বিষয়ে পরিবর্তন আনতে না পারে।

বিশেষ কমিটির সভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। ভবিষ্যতে এই ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে হলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার প্রস্তাবটি আলোচনায় এসেছে।

বিরোধী দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কমিটি শুরু থেকেই সব পক্ষকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। বিরোধী দলগুলো অংশ নিলে তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্যের ভিত্তিতেই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে থাকা অগ্রাধিকার বিষয়গুলোও বিবেচনায় রাখা হবে।

তিনি আরও জানান, সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব বিষয়ে গণভোটের প্রয়োজন হবে, রাষ্ট্রপতির অনুমোদনের আগে সেসব বিষয়ে গণভোট আয়োজন করা হবে।

বিশেষ কমিটির প্রতিবেদন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী বিল প্রস্তুত করা হবে। আগামী বছরের প্রথম অধিবেশনে বিলটি সংসদে উত্থাপনের আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন বিষয়ে গণভোট চায় বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬