ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন কাজল জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জিও ব্যাগের আড়ালে অতিরিক্ত বালু উত্তোলন-বিক্রি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে লক্ষ্মীপুরে ৪ মাসে গ্রাম আদালতে ১ হাজার ১৪৭ মামলা নিষ্পত্তি পাবনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় জব্দ, আটক ৭ বস্তা বেলার মামলায় আটকে কক্সবাজারের ১২৮ কোটি টাকার সড়ক রামগতিতে বিএনপি-জেএসডিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ ধরা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া দিগলকোনা এলাকায় চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিক পণ্য জব্দ করেন সাতানিপাড়া বিওপি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ এমন নীতির পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন

সাতানীপাড়া বিওপির টহলদল। এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি এলাকা থেকে আসামিবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়।

জব্দ করা কসমেটিকসের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় জিডি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬