ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখনই কাজ করতে হবে: এ্যানি তেল আছে, তবু সংকট—দাম বাড়ানোর আগে সরবরাহে টান? রানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরের পর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারের গেটে ত্রিপল টানিয়ে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখনই কাজ করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই পরিকল্পনা করে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, শুধু নিজেদের কথা ভাবলে ভবিষ্যৎ প্রজন্ম একসময় আমাদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। শুধু পুঁথিগত জ্ঞান অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কীভাবে কাজ করতে হবে, শিক্ষার মাধ্যমেই সে বোধ তৈরি হয়।

তিনি বলেন, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যুক্তদেরও শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্কাউটের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়ে এ্যানি বলেন, তরুণদের শুধু রাজনীতিতে নয়, সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে হবে।

তরুণদের মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দিন পাঠানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখনই কাজ করতে হবে: এ্যানি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬