ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থ হলে ঝুঁকিতে বিদ্যুৎ খাত: প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে দুর্গাপূজার আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, বাস জব্দ গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন আইসিসিবিতে তিন আয়োজন ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জ্বালানি সংকটে দুর্গাপূজার আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বাড়তি চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে সীমিত পরিসরে আলো ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে আন্তর্জাতিক জ্বালানি ও বিদ্যুৎ খাত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় ব্যাপক আলোকসজ্জা করা হলে বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে উৎসবের স্বাভাবিক পরিবেশ যেমন ব্যাহত হতে পারে, তেমনি নিরাপত্তার ঝুঁকিও বাড়তে পারে। তাই পুরো এলাকা বা দীর্ঘ সড়কজুড়ে আলোকসজ্জার পরিবর্তে মণ্ডপ ও প্রতিমাকেন্দ্রিক সীমিত আলো ব্যবহারের পরামর্শ দেন তিনি।

জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, জেনারেটর চালাতেও আমদানি করা জ্বালানি তেল প্রয়োজন হয়। দেশের প্রবাসী শ্রমিক ও তৈরি পোশাকশিল্পের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করে এসব জ্বালানি আমদানি করা হয়। তাই জাতীয় স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সভায় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি। আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি জোরদারের নির্দেশ দেন।

জেলা প্রশাসক মো. আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ বছর যশোরে গত বছরের তুলনায় ২৮টি বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। গত বছর জেলায় ৭০৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৭টিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি সংকটে দুর্গাপূজার আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬