ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকটে দুর্গাপূজার আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, বাস জব্দ গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন আইসিসিবিতে তিন আয়োজন ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের বৈঠক সংকট কাটলে জ্বালানির মূল্য কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, বাস জব্দ

​জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট–হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে এসে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং তাঁর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

​সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, বাস জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬