ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাড্ডা ক্লিনিকে হামলার নেপথ্যে নারী এমপি? উঠছে নানা প্রশ্ন বিশ্বমানের পর্যটনশিল্প গড়তে সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী অনলাইনে হুঙ্কার নয়, বাংলাদেশের মাটিতে আসেন মাছের হাউসে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখনই কাজ করতে হবে: এ্যানি তেল আছে, তবু সংকট—দাম বাড়ানোর আগে সরবরাহে টান? ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরের পর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারগুলোতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে খামারিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান।

কর্মশালায় পোল্ট্রি খাতে নিরাপদ উৎপাদন, অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার এবং খাদ্যের গুণগত মান নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক খামারি, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। কর্মশালায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬