ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারের গেটে ত্রিপল টানিয়ে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ জাসদ কার্যালয়ে অভিযান, নিষিদ্ধ আ’ লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থ হলে ঝুঁকিতে বিদ্যুৎ খাত: প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে দুর্গাপূজার আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, কেউ ভিসায় অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসার শর্ত এবং অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভিসাধারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে অবস্থানের ক্ষেত্রে ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬