ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারের গেটে ত্রিপল টানিয়ে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ জাসদ কার্যালয়ে অভিযান, নিষিদ্ধ আ’ লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থ হলে ঝুঁকিতে বিদ্যুৎ খাত: প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে দুর্গাপূজার আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, বাস জব্দ গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন আইসিসিবিতে তিন আয়োজন ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জাসদ কার্যালয়ে অভিযান, নিষিদ্ধ আ’ লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে কিছু লোকের অবস্থান, বৈঠক এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্যের ভিত্তিতে সেখানে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পল্টন মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয়ে বহিরাগতদের অবস্থান ও বৈঠক চলার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে পুলিশের অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এর আগে গুলশানে মিছিলের ঘটনায়ও দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাসদ কার্যালয়ে অভিযান, নিষিদ্ধ আ’ লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬