ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখনই কাজ করতে হবে: এ্যানি তেল আছে, তবু সংকট—দাম বাড়ানোর আগে সরবরাহে টান? রানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরের পর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারের গেটে ত্রিপল টানিয়ে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারের গেটে ত্রিপল টানিয়ে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পরও বন্ধ হয়নি শিশুদের টিকাদান কার্যক্রম। তবে ভবন না থাকায় সড়কের পাশে ত্রিপল টানিয়ে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার পেতে চলছে টিকাদান। এতে শিশুদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন তাদের মায়েরা ও স্বাস্থ্যকর্মীরাও।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সেন্টারের মূল ফটকের বাইরে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া শুরু হয়।

দুপুরে সরেজমিনে দেখা যায়, সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসেছেন কর্মকর্তারা। বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা সেখানে আসছেন। খোলা জায়গায় ত্রিপলের নিচেই শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

দেড় বছর বয়সী মেয়ে হালিমাকে টিকা দিতে আসা এক মা বলেন, ‘মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি। বাসার কাছে হওয়ায় আগেও এখান থেকে টিকা দিয়েছি।’

ইসরাত নামের আরেক নারী জানান, তাঁর মেয়ের আগামী মাসে টিকা দেওয়ার তারিখ রয়েছে। আগের টিকাও রাড্ডা সেন্টার থেকে দেওয়া হয়েছিল। তাই পরবর্তী টিকাটি এখান থেকে দেওয়া হবে কি না, তা জানতে এসেছিলেন। কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, টিকাদান কার্যক্রম চালু থাকবে।

তিন মাস বয়সী মেয়েকে নিয়ে আসা আয়েশা বেগম বলেন, ‘আগেরবার ঘরের ভেতরেই টিকা দেওয়া হয়েছে। এবার বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাইরে দাঁড়িয়ে থাকায় বাচ্চার কষ্ট হচ্ছে। গরম লাগছে, কান্নাকাটি করছে।’

রাড্ডা সেন্টারের কর্মকর্তারা জানান, সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার বেলা সাড়ে ১টা পর্যন্ত প্রায় ১২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী আমরা হামের টিকাদান কর্মসূচি চালু করেছি। সেন্টারের আশপাশের শিশুদের টিকা নিতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য ভঙ্গুর পরিস্থিতির মধ্যেও আমাদের সেবা চালু রাখার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের এখানে অনেক শিশু আসবে। সে জন্য ফাঁকা জায়গাতেই আমরা অস্থায়ীভাবে ব্যবস্থা করেছি। টিকাদান কার্যক্রম চলছে। তবে অন্যান্য স্বাস্থ্যসেবা আপাতত আগের মতো দেওয়া সম্ভব হচ্ছে না।’

এর আগে শুক্রবার রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয় বলে কর্তৃপক্ষের অভিযোগ। ঘটনার পরদিন ভবনহীন অবস্থায়ও শিশুদের টিকাদান চালু রাখায় এখন সড়কের পাশেই স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে শিশু ও তাদের মায়েদের।

জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা আধাঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

শনিবার বিকেলে রাড্ডা ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় একজনের নাম উল্লেখ করে আরও প্রায় ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘রাড্ডা ক্লিনিকে হামলা আধাঘণ্টা বা এক ঘণ্টায় ঘটেনি। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম উল্লেখ করে আড়াইশ জনের নামে মামলা হয়েছে। জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না।’

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারের গেটে ত্রিপল টানিয়ে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬