ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখনই কাজ করতে হবে: এ্যানি তেল আছে, তবু সংকট—দাম বাড়ানোর আগে সরবরাহে টান? রানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরের পর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিরাপদ খাদ্য নিশ্চিতে পোল্ট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট, দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা গুঁড়িয়ে দেওয়া রাড্ডা সেন্টারের গেটে ত্রিপল টানিয়ে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা

সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ও গুজব ছড়ানো ঠেকাতে কার্যকর আইনি ব্যবস্থা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধন ও গণমাধ্যমের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন ছাড়া ক্ষমতা ধরে রেখে গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। বর্তমান সরকারের এমন কোনো অভিপ্রায় নেই।

তিনি বলেন, ‘মিডিয়ার সঙ্গে বিরোধে জড়িয়ে সরকারের কোনো লাভ নেই। এ ধরনের কাজ স্বৈরাচারী সরকারই করে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলেও বর্তমান সরকার তা আগের সরকারের মতো অপব্যবহার করবে না।’

তথ্য উপদেষ্টা জানান, সাইবার সুরক্ষা আইনটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্তভাবে পাস বা কার্যকর হয়নি। ফলে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জাহেদ উর রহমান আরও বলেন, ‘যদি গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হয়, তাহলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

আইনটির চূড়ান্ত রূপ যা-ই হোক না কেন, তা প্রয়োগের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ দায়িত্বশীল ও সতর্ক থাকবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করবে না সরকার: তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬