ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিস বৈঠকে গুলি করে হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’ গ্যাস-বিদ্যুৎ সংকটে চা শিল্পে স্থবিরতা কল্যাণমূলক রাষ্ট্র গড়তে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী জ্বালানি তেল আমদানিতে নতুন যুগ: রাষ্ট্রের পাশে বেসরকারি খাত ঝুঁকিতে সাজেলেরচর বাজার ও তিন উপজেলার সংযোগ সেতু দুপুর হলেই ঘুমে ঢুলে পড়েন? ক্লান্তি নাকি অন্য কোনো সমস্যার ইঙ্গিত দলে রোষের মুখে হাছান মাহমুদ, হাসিনার সঙ্গে সাক্ষাৎ স্বস্তিকর ছিল না ব্রিকসের আগেই ভারত সফরে তারেক রহমান! ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ? মন্ত্রিসভায় রদবদলের আভাস, নতুন মুখ কারা আসছেন?

‘প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের মধ্যে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে সফরের প্রস্তুতি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ঘটনা হিসেবে দেখছে ঢাকা।

রোববার (১৬ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল করিম এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকে সামনে রেখে দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতিমূলক কাজ করে আসছিলেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেওয়া বক্তব্যের কারণে সেই প্রস্তুতি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে বাংলাদেশ।

শহীদুল করিম বলেন, ‘বাংলাদেশ সরকার মনে করে, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে।’

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ নেই। ফলে সফরকে ঘিরে কূটনৈতিক প্রস্তুতির পাশাপাশি দুই দেশের সম্পর্কের সামগ্রিক পরিবেশও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারতে অবস্থানরত ব্যক্তিদের প্রত্যর্পণের দাবি

ব্রিফিংয়ে ভারতে অবস্থানরত পলাতকদের দ্রুত বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণের দাবিও পুনর্ব্যক্ত করেন অতিরিক্ত সচিব।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তসহ ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি সরকারের অনুরোধের কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সরকারের বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে অগ্রগতি এবং দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬