ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিস বৈঠকে গুলি করে হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’ গ্যাস-বিদ্যুৎ সংকটে চা শিল্পে স্থবিরতা কল্যাণমূলক রাষ্ট্র গড়তে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী জ্বালানি তেল আমদানিতে নতুন যুগ: রাষ্ট্রের পাশে বেসরকারি খাত ঝুঁকিতে সাজেলেরচর বাজার ও তিন উপজেলার সংযোগ সেতু দুপুর হলেই ঘুমে ঢুলে পড়েন? ক্লান্তি নাকি অন্য কোনো সমস্যার ইঙ্গিত দলে রোষের মুখে হাছান মাহমুদ, হাসিনার সঙ্গে সাক্ষাৎ স্বস্তিকর ছিল না ব্রিকসের আগেই ভারত সফরে তারেক রহমান! ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ? মন্ত্রিসভায় রদবদলের আভাস, নতুন মুখ কারা আসছেন?

কল্যাণমূলক রাষ্ট্র গড়তে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেজন্য আমরা জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।’

সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষ উপকৃত হবে—এমন প্রত্যাশা জনগণই জানিয়েছেন। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যে দলের ওপর আস্থা রাখা হয়েছে, সেই আস্থা ধরে রাখার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘বিএনপি আপনাদের সঙ্গে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে, ইনশাআল্লাহ। দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।’

বিদ্যুৎ সংকট সমাধানে ১০ বছরের পরিকল্পনা

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের বিভিন্ন অপরিকল্পিত পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ বর্তমান সংকট তৈরিতে ভূমিকা রেখেছে।

তিনি জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সেখানে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।

বিশৃঙ্খলা প্রতিরোধে জনগণের প্রতি আহ্বান

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাস্তায় বিশৃঙ্খলা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। তাঁদের ব্যবসা-বাণিজ্য, চাকরি এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যদিকে এতে সুবিধা পায় বিশৃঙ্খলাকারীরা।

তিনি বলেন, ‘দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণ সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে।’

দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানদের জন্য শিক্ষা এবং পরিবারের জন্য স্বাস্থ্যসেবা চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে হাজারো নেতাকর্মী করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কল্যাণমূলক রাষ্ট্র গড়তে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬