ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে থাকছে ভর্তি পরীক্ষা ৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন মজুরি বোর্ড গঠনের দাবি চা শ্রমিক ইউনিয়নের টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ ধলেশ্বরী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শামসুল হক সেতু বঙ্গভবনের নতুন বাসিন্দা কি মির্জা ফখরুল? বিএনপিতে জোর আলোচনা, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে বদলে দিচ্ছে রাজনীতি? খুলে গেল জুলাই জাদুঘর, দিনে প্রবেশ করতে পারবেন ৯০০ দর্শনার্থী নতুন করে ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, তিস্তার পানি বিপৎসীমার ওপরে

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসাসেবাপ্রার্থীদের মধ্যে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম ওবায়দুল হক নাসির বলেন, আর্থিক সংকটের কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয় এবং অর্থাভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই জেলা পরিষদ নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, এই অনুদান অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়ক হবে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬