ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে ১০টি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার চরাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীর পানিও আগামী কয়েকদিন বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে উজানের ঢল কমে এলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন করে ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, তিস্তার পানি বিপৎসীমার ওপরে

সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬