ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘শুধরে নাও, নইলে পুরো দেশ ধ্বংস হতে পারে’ আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক এমপি নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রী মাকসুদার একদিনের রিমান্ড এমপি নজরুলের গ্রেপ্তারের বিষয় জানিয়ে স্পিকারকে চিঠি দেবে পুলিশ, তদন্তে মরিয়মের চিরকুট বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে র‍্যালি কোটি টাকার যানবাহন ডাম্পিংয়ে নষ্ট, রেকার বাণিজ্যের নেপথ্যে কারা? জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা, পরিবহন ব্যয় থেকে নিত্যপণ্যের বাজারে চাপ দেবিদ্বারে মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, হাসপাতালে ভাবিরও মৃত্যু

মো. শফিকুল ইসলাম খান

ডেঙ্গুর লার্ভা মিললেই জরিমানা, কঠোর আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সামাজিক উদ্যোগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলী কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হবে আরও কনটেইনার

ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানী ঢাকাকে দ্রুত ও কার্যকরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের নিজস্ব উদ্যোগে পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে আরও নতুন কনটেইনার যুক্ত করা হবে।

বর্জ্য অপসারণ ব্যবস্থাকে আধুনিক ও দ্রুতগতির করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কমেছে জলাবদ্ধতা

অনুষ্ঠানে নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও জলাবদ্ধতা প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।

নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিটি করপোরেশন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মো. শফিকুল ইসলাম খান

ডেঙ্গুর লার্ভা মিললেই জরিমানা, কঠোর আইনি ব্যবস্থা

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬