ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘শুধরে নাও, নইলে পুরো দেশ ধ্বংস হতে পারে’ আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক এমপি নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রী মাকসুদার একদিনের রিমান্ড এমপি নজরুলের গ্রেপ্তারের বিষয় জানিয়ে স্পিকারকে চিঠি দেবে পুলিশ, তদন্তে মরিয়মের চিরকুট বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে র‍্যালি কোটি টাকার যানবাহন ডাম্পিংয়ে নষ্ট, রেকার বাণিজ্যের নেপথ্যে কারা? জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা, পরিবহন ব্যয় থেকে নিত্যপণ্যের বাজারে চাপ দেবিদ্বারে মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, হাসপাতালে ভাবিরও মৃত্যু

আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ সদস্যকে পুলিশ পদক দেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।

পদকগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

চারটি ক্যাটাগরিতে নির্বাচিত ৯২ জন পুলিশ সদস্যকে এসব পদক প্রদান করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইজিপিসহ পুলিশের ৯২ সদস্য পাচ্ছেন পুলিশ পদক

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬