ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামিনে থাকা অবস্থায় নির্বাচনী জয়, রুখসার আহমেদকে ঘিরে বিতর্ক টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশে চালু হচ্ছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’ আ ‘লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না বাংলাদেশ আর কখনো ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ফ্যাসিবাদেরই সুবিধা করবে ​ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল অর্থনীতিতে ভর করে ৫ ট্রিলিয়ন ডলারের পথে ভারত মাভাবিপ্রবি’তে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, প্রয়োজনে ৮২ বছরেও গণতন্ত্রের জন্য লড়ব

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে টাঙ্গাইলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছে বাতিঘর আদর্শ পাঠাগার। বুধবার (৫ আগস্ট) সদর উপজেলার চৌরাকররা গ্রামে পাঠাগার প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট (বিভাগীয় জোন-০১, টাঙ্গাইল)-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে পাঠাগারের শতাধিক পাঠক-সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী-পুরুষ, যুবক ও প্রবীণসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।

আয়োজকরা জানান, শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, অংশগ্রহণকারীদের স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতন করা হয়। অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

ক্যাম্পেইনে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে রক্তের নমুনা সংগ্রহ করে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, জাহিদ হাসান, মো. রাকিব হোসেন, মো. মাহবুব হাসান, আমিনুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবক। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, কথাসাহিত্যিক কামরুল মোজাহীদ, টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, রেজওয়ান শরিফ, তনয় বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্যাম্পেইনে অংশ নেওয়া কলেজশিক্ষার্থী মাহবুবা সোহা বলেন, “আগে কখনো রক্তের গ্রুপ পরীক্ষা করিনি। এখানে বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কেও সচেতন হয়েছি।”

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা প্রবীণ জহের আলী বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকার অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। বাতিঘর আদর্শ পাঠাগার তাদের জন্য বিনামূল্যে সেই সুযোগ সৃষ্টি করেছে, যা প্রশংসার দাবিদার।”

কথাসাহিত্যিক কামরুল মোজাহীদ বলেন, প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা প্রয়োজন। একই সঙ্গে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে সচেতনতা যেমন বাড়বে, তেমনি জরুরি সময়ে নিরাপদ রক্ত সংগ্রহও সহজ হবে।

টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন বলেন, “আলোকিত সমাজ গঠনে বাতিঘর আদর্শ পাঠাগারের এ ধরনের উদ্যোগের পাশে আমরা সবসময় থাকব।”

পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা বা হঠাৎ অসুস্থতার সময় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় রক্তের গ্রুপ জানা না থাকায় চিকিৎসা বিলম্বিত হয়, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মানুষের এই প্রয়োজন বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকবে বাতিঘর আদর্শ পাঠাগার।

উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’—এই স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও পরিবেশ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬