শিক্ষককে মারধর, প্রতিবাদে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা-ভাংচুর

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নিজ বাড়ির সামনের মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের মারধরের অভিযোগে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলেও এমপি ও তার পরিবারের সদস্যরা এখনো অবরুদ্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদ রয়েছে। ওই মাদ্রাসায় শিশুদের যাতায়াত এবং অবস্থান মেনে নিতে পারে না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা। অনন্যা প্রায় সময় শিক্ষার্থীদের বকাঝকা করেন। সোমবার অনন্যা মাদ্রাসার কয়েক শিক্ষার্থীকে ভয় ভীতি দেখায়। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে পরে পুলিশের মধ্যস্থতায় মীমাংস হয়। আজ মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে বিরোধী জড়িয়ে পড়ে। এ সময় রেক্সনা নামে এক নারীর মাথা ফাটিয়ে দেয় অনন্যা। এসময় নাসির উদ্দিন নামে এক অভিভাবকের ওপর চড়াও হন অন্যনা। তার সাইকেলটিও ফেলে দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। উপায়ান্তু না দেখে এমপি ও তার মেয়ে গেট বন্ধ করে নিজেদেরকে অবরুদ্ধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁর ওপর চড়াও হয়। এ সময় তাঁকে মারধরের ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীদের আরও দাবি, সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে এমপি গোলাম রাসুল দাবি করেছেন তার মেয়ে মানসিক রোগী। বিষয়টি সবাই জানলেও মাদ্রাসার লোকজন তার মেয়ে ওই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। তিনি বিরোধপূর্ণ এ অবস্থার অবসান চান।

























