ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ শিক্ষককে মারধর, প্রতিবাদে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা-ভাংচুর ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭ বিতর্কিত নির্বাচনগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা ছয় বছরে মাত্র তিনটি পিলার, ১০ কোটি টাকা বিল তুলে উধাও ঠিকাদার আয়ের সঙ্গে মিল নেই সম্পদের, আলোচনায় এলজিইডির আবুল কাশেম জাপানের আরও সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

গ্যাস সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফোনালাপে বাংলাদেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার সরকারপ্রধান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে দুর্ঘটনার কারণে গত কয়েকদিন ধরে আমদানি করা গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহের শুরু থেকেই প্রতিদিন প্রায় ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের মেরামতকাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে টার্মিনালটি পুরোপুরি সচল করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

সরকারের আশা, টার্মিনালটি পুনরায় চালু হলে শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক খাতে গ্যাস সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা অনেকটাই কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্যাস সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬