ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ শিক্ষককে মারধর, প্রতিবাদে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা-ভাংচুর ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭ বিতর্কিত নির্বাচনগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

বিতর্কিত নির্বাচনগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৮ সালের সাধারণ নির্বাচনসহ বিগত সময়ের বিতর্কিত সব জাতীয় নির্বাচনের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, অতীতের নির্বাচনী অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনা গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফাও উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে অনেকের ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, কিছু কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট প্রদানের তথ্য পাওয়া যায়। তাই ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের প্রতিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনকে ঘিরে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনী অপরাধে যেসব ব্যক্তি বা কর্মকর্তা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, পূর্ববর্তী সরকারের সময় সদিচ্ছার অভাবে মামলাটির তদন্ত দীর্ঘদিন ঝুলে ছিল। বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, তনু হত্যা মামলার তদন্তে যেমন নতুন গতি এসেছে, তেমনি সাগর-রুনি হত্যাসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলারও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে আহত ও নিহত সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ সরকারি সুবিধার বাইরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর মাধ্যমে বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ও আত্মত্যাগ তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, দায়িত্বে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে দায়িত্ব শেষ হওয়ার পর আইন অনুযায়ী যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই বিচারিক প্রক্রিয়া চালানো সম্ভব এবং এ ক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।

দেশের শিল্পখাতে গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, অতীতের নীতিগত দুর্বলতা এবং দেশীয় গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানিনির্ভর এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি জানান, সংকট মোকাবিলায় ভোলার গ্যাসের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সমুদ্রে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, চলতি বছরের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হলে পর্যায়ক্রমে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে।

এ ছাড়া জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই যাদুঘরের উদ্বোধন এবং সংশ্লিষ্ট স্মারক কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিতর্কিত নির্বাচনগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬