ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ শিক্ষককে মারধর, প্রতিবাদে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা-ভাংচুর ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭ বিতর্কিত নির্বাচনগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা ছয় বছরে মাত্র তিনটি পিলার, ১০ কোটি টাকা বিল তুলে উধাও ঠিকাদার আয়ের সঙ্গে মিল নেই সম্পদের, আলোচনায় এলজিইডির আবুল কাশেম

চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চাকরি-বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট (পদ) হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন (যোগ্যতা)।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

বিএনপি এক শ ভাগ দলীয়করণ করছে বলে অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি বলেন, ‘আওয়ামী লীগ সব দলীয়করণ করল, সব ছাত্রলীগ বসাইল। শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র এখন সব ঠিক রয়ে গেছে।’

বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে ফিরে এসেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বিএনপির উদ্দেশে অভিযোগ করে বলেন, স্লোগানে তারা বলছেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সবার আগে বিএনপি। তিনি সরকারকে এ অপরিণামদর্শী পথ থেকে সরে আসতে আহ্বান জানান।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগের সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, তিনি চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব। অবসরের পরে তাকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরিতে মেধা নয়, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬