ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক  তিন ‘১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল’ প্রথমবার বঙ্গভবনে অফিসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল! মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে সরকারের বক্তব্য কী? ‘এ সরকার রাতে ভোট দিয়ে নয়, জনগণের ভোটে নির্বাচিত’ মিষ্টির টাকা দিয়ে বন্ধুর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গাড়ি বিতর্কে পরীমণির সঙ্গে আলোচিত সেই ‘মাসরুর’ আসলে কে? ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি  ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়

৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক দিকে যেমন ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটারকে, তেমনই ভুলে যাওয়া হচ্ছে না অভিজ্ঞদেরও। গত কয়েক মরসুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দলে সুযোগ পেলেন ৩৩ বছরের সারাংশ জৈন। মধ্যপ্রদেশের ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজ়ের দলে নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের অলরাউন্ডার অফস্পিন বল করেন। বাঁ হাতে ব্যাট করেন। তিনি ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২২২৩ রান করেছেন। গড়় ৩১.৭৫। পাশাপাশি ১৮৮টি উইকেটও নিয়েছেন তিনি। লিস্ট এ ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে মোট ৬৭টি ম্যাচে খেলেছেন। তবে লাল বলের ক্রিকেটই তাঁর শক্তিশালী জায়গা।

ভারতের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার সুবোধ জৈনের ছেলে সারাংশ। গত কয়েক মরসুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন। তাঁর উত্থান একটু দেরিতেই হয়েছে। ২০১৪-য় অভিষেক হলেও নজরে আসেন ২০২২-এ। মাঝের এই সময়ে মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। মধ্যপ্রদেশের হয়ে সে বার নকআউটে ভাল খেলেছিলেন। ১৩টি উইকেটের পাশাপাশি একটি অর্ধশতরান করেছিলেন। মধ্যপ্রদেশ সে বার রঞ্জি ট্রফি জেতে।

গত রঞ্জিতে ৫১৮ রান করেছিলেন। ৩০টি উইকেটও নিয়েছিলেন। দলীপ ট্রফিতেও ভাল খেলেছিলেন। মধ্যাঞ্চলের হয়ে খেলতে নেমে দু’টি ম্যাচে দু’টি অর্ধশতরান এবং ১৬টি উইকেট নিয়েছিলেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হন। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে নেট বোলার হিসাবে খেলেছিলেন।

ওয়াশিংটন সুন্দর হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথম ম্যাচে খেলবেন না। পাশাপাশি শ্রীলঙ্কা দলে অনেক বাঁ হাতি ক্রিকেটার রয়েছেন। সে কথা ভেবেই অফস্পিনার হিসাবে সারাংশকে দলে নেওয়া হয়েছে। এ মাসের শুরুতে তিনি ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কায় খেলে এসেছেন। প্রথম ম্যাচে তেমন কিছু না করলেও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭০ রানের পাশাপাশি ছ’টি উইকেট নেন। শ্রীলঙ্কার পরিবেশের সঙ্গে পরিচিত থাকার কারণেই তাঁকে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার পিচের চরিত্রের কথা মাথায় রেখে ভারত তিন স্পিনার খেলাতে পারে। রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব খেলবেনই। তৃতীয় স্পিনার হিসাবে লড়াই মানব সুতার এবং সারাংশের। আফগানিস্তানের বিরুদ্ধে সুতারের অভিষেক খারাপ হয়নি। সাতটি উইকেট নিয়েছিলেন। তবে শ্রীলঙ্কা দলে জাডেজা থাকায় আরও একজন বাঁ হাতি স্পিনার না-ও খেলানো হতে পারে। তা ছাড়া শ্রীলঙ্কা দলে বাঁ হাতি ব্যাটার বেশি থাকা শিকে ছিঁড়তে পারে সারাংশের।

শ্রীলঙ্কায় অভিষেক হলে, ১৯৯৮-এ রবিন সিংহের পর ভারতের প্রথম ব্যাটার হিসাবে ৩৩ বছর বয়সে কারও টেস্ট অভিষেক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬