ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বোদা উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরির অভিযোগে নাজমুল হককে আটক করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার মারধরে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬