ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিটাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন চার সাংবাদিক। পরে বিএনপির এক নেতার করা চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে গ্রেপ্তার সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।এ ঘটনায় মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ওই চার সাংবাদিক দেওবাড়ী বাজারে ধর্ষণের অভিযোগে এক নারীকে সালিশের মাধ্যমে মীমাংসার খবর সংগ্রহ করতে যান।

তাদের দাবি, স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় ওই ঘটনার মীমাংসা করা হয়। এর মধ্যে দুই লাখ টাকা ওই নারী এবং ৮০ হাজার টাকা মাতবররা নেন বলে তারা জানতে পারেন।

এ সময় স্থানীয় এক মাতবর সাংবাদিকদের জানান, পাশের একটি বাড়িতে মাদক সেবন চলছে। পরে সাংবাদিকরা সেখানে গিয়ে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাদের পরিবারের সদস্যরা জানান।

তাদের অভিযোগ, বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান এবং দুই থেকে তিনশ লোক জড়ো করে তাদের আটকে রেখে হেনস্তার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দাবি, শনিবার সকালে বিএনপি নেতা ফজলুর রহমান ফজলু তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তবে মামলায় মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি।

আদালতে নেওয়ার পথে এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন বললেন, মাদক সেবনকারীরা তাদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করেছিলেন। তারা রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে মব তৈরি করে ফাঁসানো হয়েছে। তার দাবি, তাদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ মাদক সেবনকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

মামলার বাদী ফজলুর রহমান ফজলু বললেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মামলায় মাদক সেবনের অভিযোগ না আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বললেন, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে।এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সাংবাদিকদের বলেছেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬