বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ২০২৭ সালের বার্ষিক সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) সম্প্রতি ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম এই সংস্করণটি প্রকাশ করেছে।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দুই বিশিষ্ট নারী এই তালিকায় স্থান করে নিয়েছেন। তাঁরা হলেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। এই দুজন তালিকার ‘সামাজিক বিষয়াবলি’ (সোশ্যাল ইস্যুজ) বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।
তারেক রহমান প্রসঙ্গে তাতে বলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।























