ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, নিম্ন আয়ের পেশাজীবী, ছোট ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংশোধিত নীতিমালায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো সম্পত্তি বন্ধক বা জামানত দিতে হবে না। তবে ঋণগ্রহীতার পাশাপাশি সর্বোচ্চ দুজন ব্যক্তিগত জামিনদার থাকতে হবে।

এ ঋণের বিপরীতে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ। ঋণ পরিশোধে সর্বোচ্চ ছয় মাসের বিরতিসহ মেয়াদ পাওয়া যাবে পাঁচ বছর পর্যন্ত। বিশেষ সুবিধার আওতায় থাকছেন ২৫ বছরের কম বয়সী সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল শিক্ষার্থীরাও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালা সংশোধন করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, এটি জারির তারিখ থেকে আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

কারা পাবেন ঋণ

নতুন নীতিমালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঋণের আওতায় আনা হয়েছে। তালিকায় রয়েছেন জেলে, ছুতোর, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, আচার-পিঠা প্রস্তুতকারক, ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিক।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানদার, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং শাকসবজি, ফল ও ফুলের ব্যবসায়ীরা ঋণ নিতে পারবেন।

এ ছাড়া হাঁস-মুরগি, গবাদিপশু ও কবুতর পালনকারী, মৎস্য ও চিংড়ি চাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, ফ্রিল্যান্সার এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও এ সুবিধা পাবেন।

নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে। বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহকদের দিতে হবে। এ ক্ষেত্রে প্রান্তিক ও অতিক্ষুদ্র নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন।

কৃষক, প্রবাসী পরিবার ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বিশেষ সুবিধা

কৃষি খাতের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদেরও ঋণের আওতায় রাখা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারীরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ নিতে পারবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও সাধারণ কৃষকদের ঋণ পাওয়ার সুযোগ থাকবে।

নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও মহামারিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য ঋণ নিতে পারবেন।

প্রবাসীদের রেমিট্যান্সের সুবিধাভোগী পরিবার এবং বিদেশফেরত কর্মীরাও এ ঋণ সুবিধার আওতায় থাকবেন।

শিক্ষার্থীদের জন্যও ঋণের সুযোগ

নতুন নীতিমালায় ২৫ বছরের কম বয়সী সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ঋণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের জন্য অভিভাবকের জামিনে তারা ঋণ নিতে পারবেন।

এ ছাড়া ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করতে চাইলে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় এবং শিক্ষা উপকরণ কেনার জন্যও অভিভাবকের জামিনে ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে।

একক ও দলগত ঋণের সীমা

একজন একক গ্রাহক বা অতিক্ষুদ্র উদ্যোক্তা নিজের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সম্পত্তি বন্ধক বা জামানত লাগবে না। এ ক্ষেত্রে ঋণগ্রহীতার পাশাপাশি সর্বোচ্চ দুজন ব্যক্তিগত জামিনদার থাকতে হবে।

দলগতভাবেও ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। দুই থেকে পাঁচজন মিলে একটি দল গঠন করে ঋণের আবেদন করতে পারবেন। দলের প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা এবং পুরো দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। তবে ঋণ পরিশোধের ক্ষেত্রে প্রত্যেক সদস্য যৌথ ও ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন।

ঋণের অর্থ গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করতে হবে।

সুদ সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর

বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিজস্ব নিয়মে অর্থায়ন করলেও মুনাফার হার ৭ শতাংশের বেশি নিতে পারবে না।

ঋণ পরিশোধ শুরুর আগে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা বিরতি পাওয়া যাবে। এ বিরতিসহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ৬০ মাস বা পাঁচ বছর। গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক কিস্তিতে ঋণের আসল ও মুনাফা পরিশোধ করা যাবে।

ঋণখেলাপিরা পাবেন না সুবিধা

ঋণখেলাপিরা এ পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ নিতে পারবেন না। এ ছাড়া সরকার বা বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো পুনঃঅর্থায়ন স্কিম কিংবা সুদ ভর্তুকির আওতায় নেওয়া আগের ঋণ পরিশোধ বা সমন্বয় না করলেও নতুন ঋণ পাওয়া যাবে না।

ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর পূর্ববর্তী ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো ফি নেওয়া যাবে না।

যেভাবে পাওয়া যাবে ঋণ

ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায় করা যাবে।

নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত কোনো সার্ভিস ফি নিতে পারবে না ব্যাংকগুলো। ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর ঋণ বিতরণ ও সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ

সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬