ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ

যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর পর ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় কিডনি চিকিৎসার গুরুত্বপূর্ণ এ সেবা পাবেন।

শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ চলছে। আগামী বছরের জুন মাসে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ২০০টি দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

সার বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ডিলার অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে তাঁর রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না।

তিনি আরও বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না, একইভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনাও বন্ধ হবে না—এমন লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, অতীতে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হয়েছে এবং জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন থেকে কোনো ভাতার জন্য কাউকে টাকা দিতে হবে না কিংবা কারও কাছে ধরনা দিতে হবে না।

প্রতিমন্ত্রীর ভাষ্য, ভাতা পেতে কেউ অর্থ লেনদেন করলে তিনি কার্ড পাবেন না। একই সঙ্গে যিনি অর্থ নেবেন, তাঁকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি। জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আশরাফুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত

সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬