ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব নির্বাচনী এজেন্টদের ভুড়িভোজ করালেন প্রতিমন্ত্রী টুকু

আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট সংস্থা তাদের অনুমোদন দিচ্ছেনা তা ন জ্বালানি সেক্টরে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে চলেছে। এসব বিষয়ে অনুসন্ধান ও পর্যালোচনা চালিয়ে যা পাওয়া গেছে তা নিয়ে তৈরি করা হয়েছে বিষয় ভিত্তিক এই প্রতিবেদন।

২০১৩ সাল থেকে কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট (Condensate Fractionation Plant) পরিচালনার লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের অনুমোদিত সীমানা পেরিয়ে, কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই একটি ‘ক্রুড অয়েল রিফাইনারি’ (Crude Oil Refining) স্থাপনের চেষ্টা চালাচ্ছে। যদিও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ইতিমধ্যেই তাদের ক্রুড অয়েল আমদানির আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। তবুও প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রভাব খাটিয়ে লাইসেন্স বা কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিদ্যমান আইন, নীতিমালা এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এসপিসিএল-কে এই অবৈধ কাজ বা লাইসেন্স না দেওয়ার অকাট্য যুক্তিগুলো পাওয়া গেছে।

কাজের সীমানা লঙ্ঘন: এসপিসিএল শুধু গ্যাস ফিল্ড বা আমদানিকৃত কনডেনসেট প্রক্রিয়াজাত করার লাইসেন্সপ্রাপ্ত। ‘কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট নীতিমালা, ২০১৪’-এর ধারা ১.১ ও ১.৪ অনুযায়ী, এই লাইসেন্সের অধীনে কোনোভাবেই ক্রুড অয়েল রিফাইনারি স্থাপন বা বড় করার সুযোগ নেই।খোলা বাজারে বিক্রির নিষেধাজ্ঞা: নীতিমালার ধারা ৮(ঙ) অনুযায়ী, এই প্লান্টে উৎপাদিত পরিশোধিত পণ্য সরাসরি খোলা বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। যে প্রতিষ্ঠান শুরু থেকেই আইন ভেঙে খোলা বাজারে পণ্য বিক্রির অপচেষ্টায় লিপ্ত, তাদের নতুন কোনো বড় কাজ বা রিফাইনারির অনুমোদন দেওয়া নীতিবিরোধী।

অনুমতি ছাড়াই অবকাঠামো নির্মাণ: ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন নীতিমালা-২০২৩’-এর নিয়ম অনুযায়ী, রিফাইনারি স্থাপনের জন্য অবকাঠামো তৈরি বা যন্ত্রপাতি আমদানির আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অথচ এসপিসিএল সম্পূর্ণ বেআইনিভাবে কোনো অনুমতি ছাড়াই রিফাইনারির অবকাঠামো ও যন্ত্রপাতি এনে ফেলেছে।

আমদানির আইনি ভিত্তি নেই: বৈধ রিফাইনারি লাইসেন্স ছাড়া কেউ ক্রুড অয়েল আমদানি করতে পারে না (নীতিমালার ধারা ৭ ও ৭.১)। পুরোনো ফ্র্যাকশনেশন প্লান্টের লাইসেন্সকে ঢাল বানিয়ে ক্রুড অয়েল আমদানির কোনো আইনি সুযোগ নেই।সংবেদনশীল খাতে অবৈধ হস্তক্ষেপ: জাতীয় শিল্পনীতির ধারা ৩.২.১৫ এবং পরিশিষ্ট-৭ অনুযায়ী ‘ক্রুড অয়েল রিফাইনারি’ অত্যন্ত সংবেদনশীল এবং সরকারের কঠোর নিয়ন্ত্রণে থাকা একটি শিল্পখাত। এই খাতে যেকোনো বিনিয়োগ বা যন্ত্রপাতি আমদানির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক।

বিডা (BIDA)-এর অনুমোদনের তোয়াক্কা না করা: এটি একটি নিয়ন্ত্রিত খাত হওয়ায় জ্বালানি বিভাগের অনুমতি ছাড়া বিডা বা অন্য কোনো সংস্থার পক্ষে এই খাতের যন্ত্রপাতি আমদানির অনুমতি দেওয়ার আইনগত কোনো এখতিয়ার নেই। তাই এসপিসিএল-এর প্রভাব খাটিয়ে কাজ হাসিল করার চেষ্টা পুরোপুরি অবৈধ।

আমদানি আইনের লঙ্ঘন: ‘কাস্টমস আইন, ২০২৩’ এবং আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ অনুযায়ী পূর্বানুমোদন ছাড়া নিয়ন্ত্রিত কোনো পণ্য আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

মিথ্যা ঘোষণা ও তথ্য গোপন: সাধারণ শিল্প বা ফ্র্যাকশনেশন প্লান্টের কথা বলে ক্রুড অয়েল রিফাইনারির যন্ত্রপাতি আমদানি করা কাস্টমস আইন অনুযায়ী পরিষ্কার ‘অসত্য ঘোষণা’ (Misdeclaration) এবং একটি দণ্ডনীয় অপরাধ। এই ধরনের পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে: একটি দেশের জ্বালানি খাত তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার মূল স্তম্ভ। সরকারের কঠোর নিয়ন্ত্রণ ছাড়া এমন রিফাইনারি গড়ে উঠলে দেশের জ্বালানি সরবরাহ এবং কৌশলগত মজুদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়বে।

রাজস্ব ফাঁকি ও অবৈধ বাজারের ঝুঁকি: গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে জ্বালানি বিভাগের চিঠিতে এসপিসিএল-এর আবেদন পরিষ্কারভাবে নামঞ্জুর করা হয়েছে। এর পরেও প্রভাব খাটিয়ে কাজ আদায় করতে দিলে দেশে শুল্ক ফাঁকি এবং একটি অবৈধ জ্বালানি বাজার গড়ে ওঠার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।

উপরের আইনি আলোচনা থেকে এটি স্পষ্ট যে, সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPPL) সম্পূর্ণ বেআইনিভাবে কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই রিফাইনারি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব, জ্বালানি নিরাপত্তা, আইনের শাসন এবং প্রচলিত কাস্টমস ও আমদানি আইন রক্ষা করতে হলে এসপিসিএল-এর এই অন্যায্য দাবি কোনোভাবেই মেনে নেওয়া বা তাদের অনুকূলে কাজটি বরাদ্দ দেওয়া উচিত নয়। বরং তাদের এই অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়াটাই বর্তমান সময়ের একমাত্র সঠিক সিদ্ধান্ত। এমনই মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬