ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বড় লাফ, একদিনেই ভরিতে ৬,৫৯০ টাকা বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা চার দফা দাম কমার পর দেশের স্বর্ণবাজারে আবারও বড় উল্লম্ফন দেখা দিয়েছে। নতুন সিদ্ধান্তে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা

শনিবার (১৩ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। একই দিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা

মাত্র দুই দিন আগেই, ১১ জুন, ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেই কমার ধারা থামিয়ে এবার বড় অঙ্কের মূল্যবৃদ্ধি বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের পরিবর্তনের কারণেই ঘন ঘন মূল্য সমন্বয় করতে হচ্ছে। ফলে সামনের দিনগুলোতেও স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হঠাৎ বড় লাফ, একদিনেই ভরিতে ৬,৫৯০ টাকা বাড়ল স্বর্ণের দাম

সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬