ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান, তিনজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কদিমখশিল্লা গ্রামে অভিযান চালানো হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে স্থানীয় বাসিন্দা জাহিদ মিয়ার বাড়ি থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় জাহিদ মিয়ার পুত্রবধূ মারফুজা সুলতানা (২৪) আটক হলেও মূল অভিযুক্ত জাহিদ মিয়া পালিয়ে যান। এ ঘটনায় আটক মারফুজা সুলতানা ও পলাতক জাহিদ মিয়ার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

একই দিনে টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া চার রাস্তার মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান ও মোছা. ফারহানা আরেফীন জুঁইয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

এ অভিযানে হেরোইনসহ হাতিলা এলাকার হাবিবুর রহমান (৩৫) ও কায়েমারা এলাকার জাহিদুল (২৮) আটক হন।

পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় হাবিবুর রহমানকে তিন মাস এবং জাহিদুলকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান, তিনজনকে কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬