শ্লীলতাহানির অভিযোগে বাড়ি ও দোকানে আগুন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলয়া সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবীতে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টায় আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় খড় ব্যবসায়ী কাশেম শেখ তার হাত ধরে টানা টানি করে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখ কে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে।
এ ঘটনার প্রতিবাদে রবিবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা কাশেম শেখ কে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন শেষে স্থানীয়রা কাশেম শেখের খড়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনে।





















