ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট অঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা কুশিয়ারার সবগুলো পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। গত ৩৬ ঘণ্টায় সিলেটে ১শ ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৮ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যহত থাকার ফলে বন্যার আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিদেন সূত্রে দেখা গেছে, সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী, খোয়াই নদী এবং জুড়ি নদী-এর পানি বিপদসীমার কাছাকাছি এসেছে। বর্তমানে সব নদী বিপদসীমার নিচে থাকলেও অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এছাড়া ধনু-বাউলাই নদী ও ভুগাই-কংস নদী-এর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে, যা নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে।

এদিকে আগামী রোববার পর্যন্ত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাত বৃদ্ধির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থা নিয়ে তারা জানায় দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরো অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

এতে রোববার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬