ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্টে বিতরণ

বিনামূল্যে ইউনিফর্ম, জুতো ও ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম, জুতো, মোজা ও স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। একটি পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই-আগস্ট মাস থেকে এসব সামগ্রী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাইলট কর্মসূচির আওতায় সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী সুবিধা পেলেও প্রথম ধাপে অন্তত ১ লাখ শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম, জুতো, মোজা ও ব্যাগ বিতরণ করা হবে।

তিনি বলেন, দেশের ২৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাইলট প্রকল্পের ফলাফল ও অভিজ্ঞতার ভিত্তিতে আগামী বছরের জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান করতে পারেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই-আগস্টে বিতরণ

বিনামূল্যে ইউনিফর্ম, জুতো ও ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬