ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যকুমার যুগের অবসান, ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের বৈভব

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে শুরু হলো নতুন অধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক Suryakumar Yadavকে দল থেকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে Shreyas Iyerকে। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী উদীয়মান ক্রিকেটার Vaibhav Suryavanshi।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল এবং আসন্ন এশিয়ান গেমসের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করে। মুম্বাইয়ে অনুষ্ঠিত নির্বাচক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দল ঘোষণার সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি। আইপিএল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই কিশোর। আন্তর্জাতিক অভিষেক হলে বয়সের বিচারে তিনি Sachin Tendulkar–এর দীর্ঘদিনের রেকর্ডও ভেঙে দিতে পারেন।

অন্যদিকে, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন Hardik Pandya ও Rinku Singh। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও কোনো স্কোয়াডে জায়গা পাননি ভারতীয় টেস্ট ও ওয়ানডে অধিনায়ক Shubman Gill।

জাতীয় নির্বাচক কমিটির প্রধান Ajit Agarkar বলেন, বৈভব নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছে। আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে তার পারফরম্যান্সই নির্বাচকদের মুগ্ধ করেছে। তবে এখনই তাকে লাল বলের ক্রিকেটে অতিরিক্ত চাপ দিতে চান না তারা।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জশপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সূর্যকুমার যুগের অবসান, ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের বৈভব

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬