ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির শিক্ষার্থী ভিসা আবেদনে নতুন নির্দেশনা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় ইতালির দূতাবাস। নতুন নির্দেশনায় ভাষাগত যোগ্যতা, স্পন্সরশিপ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে।

সোমবার (১ জুন) ঢাকায় ইতালির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নির্দেশনা অনুযায়ী, ইতালির বিশ্ববিদ্যালয় পোর্টালে নিয়মিতভাবে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ই-মেইলে যোগাযোগ করবে ভিএফএস গ্লোবাল। তাদের স্টুডেন্ট ভিসা আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত তারিখ জানানো হবে। ফলে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহৃত ই-মেইল ঠিকানাতেই এ সংক্রান্ত বার্তা পাঠানো হবে।

স্পন্সরশিপের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং কাজিনরাও আর্থিক স্পন্সর হতে পারবেন। ইতালিতে বসবাসরত আত্মীয়দের স্পন্সরশিপও গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে।

ভাষাগত দক্ষতার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দূতাবাস কেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত ভাষা সনদ গ্রহণ করবে। সনদে শ্রবণ, পাঠ, কথা বলা এবং লেখার দক্ষতা পৃথকভাবে উল্লেখ থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাইয়ের জন্য সিআইএমইএ (CIMEA) অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু (Declaration of Value) সংযুক্ত করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির ভিত্তিতে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতালির শিক্ষার্থী ভিসা আবেদনে নতুন নির্দেশনা

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬