ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। দলটি জানিয়েছে, এবারের নির্বাচনে তাদের মোট ব্যয় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা।

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে দলটির দুই সদস্যের প্রতিনিধি দল এই ব্যয় বিবরণী জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সূত্র।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত খাতভিত্তিক ব্যয়ের হিসাব অনুযায়ী, জামায়াত এবারের নির্বাচনে ২২৭টি আসনে প্রার্থী দেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই এই ব্যয় দেখানো হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়।

নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবং ফলাফলের গেজেট প্রকাশ করা হয় পরদিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬