ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, দেশে চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইনভিত্তিক ‘ই-লোন’ সেবা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গ্রাহকরা এখন ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের জন্য আবেদন ও অনুমোদনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। এ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। সুদের হার বাজারভিত্তিক নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক। তবে পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশের বেশি হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুরো ঋণ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। গ্রাহক যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য ডিজিটাল ভেরিফিকেশন ব্যবহার করা হবে। ঋণ অনুমোদনের আগে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। ফলে খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) এবং ওটিপি ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া ঋণের সুদ, প্রসেসিং ফি, চার্জ ও বিলম্ব মাশুল সম্পর্কে গ্রাহককে আগেই স্পষ্টভাবে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া অতিরিক্ত কোনো চার্জ আরোপ করা যাবে না বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ই-লোন সেবা চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা তৈরি করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেই সেবা চালু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, দেশে চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬