ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে অগ্রসর হয়, তখনই কিছু মহল দেশকে বিতর্কিত করার চেষ্টা করে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শাসনে দেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ স্বৈরাচারকে বিদায় করেছে বলে দাবি করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, একটি মহল দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং তা প্রতিহত করতে হবে।

তিনি শ্রমিক ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬