ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও ব্রিজ নির্মাণ পরিদর্শনে প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপালে নির্মাণাধীন বিশ্বমানের ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও সংলগ্ন ব্রিজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম।

শুক্রবার (১ মে) বেলা ১১টায় বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারাও এতে অংশ নেন।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত জমি অধিগ্রহণ জটিলতা নিরসন এবং ক্ষতিপূরণ পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি বলেন, ব্রিজটি দ্রুত সম্পন্ন হলে ক্যান্সার কেয়ার সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু করা সহজ হবে।

ক্যান্সার কেয়ার সেন্টারের পরিচালক জানান, কিছু ভারী যন্ত্রপাতি স্থাপনে নদী পারাপারের কারণে বিলম্ব হচ্ছে। তবে আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করার আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, এই অঞ্চলে বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র দ্রুত চালু করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও ব্রিজ নির্মাণ পরিদর্শনে প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬